সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু

সিলেট ব্যুরো
দলীয় নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। শনিবার দুপুর ২টার পর সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সমাবেশের প্রাথমিক পর্যায়ে স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন।

এদিকে, সমাবেশস্থল নগরীর রেজিস্ট্রারি মাঠে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে তারা সমাবেশে যোগ দিচ্ছেন। মিছিল ও সমাবেশে সরকারবিরোধী নানা স্লোগান দিতে দেখা যাচ্ছে নেতাকর্মীদের।

সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে, বিরোধী দলের গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি এবং বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম কমানোসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে এই সমাবেশ করছে বিএনপি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এছাড়া জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারাও বক্তব্য রাখবেন। মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী সমাবেশে সভাপতিত্ব করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights