সিলেটে সেই ঘাতক ট্রাকচালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট নগরীর শেখঘাটে রিকশা আরোহী নারী চিকিৎসককে চাপা দিয়ে হত্যার ঘটনায় ঘাতক ট্রাকচালককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ট্রাকচালক মো. আবদুল কাদির (৩৯) সিলেটের মোগলাবাজার থানার করিমপুর গ্রামের দরছ আলীর ছেলে। সে বর্তমানে সিলেট নগরীর বাদামবাগিচা এলাকার ৪০/২ নম্বর বাসায় ভাড়া থাকতো।

পুলিশ জানায়, গত ৮ জুন সকাল ১১টায় নগরীর শেখঘাট জিতু মিয়ার পয়েন্টে বেপরোয়া গতিতে একটি ট্রাক রিকশাকে চাপা দেয়। ওই রিকশা আরোহী ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রহিমা খানম জেসি (৩২)। গুরুতর আহতাবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেল ৩টার দিকে তিনি মারা যান। হত্যাকাণ্ডের পর থেকে ঘাতক ট্রাক চালক পলাতক ছিল।

কোতোয়ালী থানার ওসি মো. জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় কুলাউড়ায় অভিযান চালিয়ে ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights