সিলেটে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা

নিজস্ব প্রতিবেদক, সিলেট:
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলা ও মহানগর শাখার কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল বলেন, সামনে জাতীয় নির্বাচন, ক্ষমতায় আসার জন্য বিএনপি-জামায়াতচক্র নানা ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের উন্নয়ন্নের অগ্রযাত্রা রুখতে দেশবিরোধী এই চক্র সারাদেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় মগ্ন। দেশবিরোধী এই চক্রকে ঐক্যবদ্ধভাবে রুখতে হবে। জাতির যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর শাখার সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খানের সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাড. মোহাম্মদ কামাল উদ্দিন, ডা. রাজিব কুমার সাহা, জাতীয় পরিষদ সদস্য মো. তাওহীদুর রহমান, সিলেট জেলা শাখার সভাপতি আফসার আজিজ, মহানগর শাখার সাধারণ সম্পাদক দেবাংশু মিটু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights