রংপুরে যুবলীগের শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

পঞ্চগড়ে বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ মদদে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে শান্তি সমাবেশ হয়েছে রংপুরে। শনিবার বিকেলে রংপুর জেলা যুবলীগের অন্যতম নেতা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: মেহেদী হাসান সিদ্দিকী রনির নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল ও শান্তির সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রাকিবুজ্জামান রাকিব, জেলা যুবলীগের সাবেক সদস্য আজিজুল ইসলাম মুরাদ, সুমন মিয়া, লিটন, হিটলার রংপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা পারভেজ জিয়ন, মেরিনুল মোর্তুজা মেরিন, সাংগঠনিক সম্পাদক, আদনান হোসেন আতিকুর রহমান আতিক, সাবেক প্রচার সম্পাদক মোক্তার ইলাহি মুরাদ উপ প্রচার নাহিদ হাসান সাদ্দাম কাউনিয়া উপজেলা ছাত্রলীগেরসাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক পীরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিম আকরাম,যুবলীগ নেতা সোবহান সরকার, খায়রুল পারভেজ পলাশ, মাহমুদুর রহমান অভি, বিদুৎ, রায়হান, আলিফ আসাদুজ্জামান রাজা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights