সিলেট নগরজুড়ে লাখো জনতার উচ্ছ্বাস, মিষ্টি বিতরণ

সিলেট ব্যুরো

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে সিলেটে রাজপথে নামেন উচ্ছ্বসিত জনতা। ভারী বর্ষণেও জনতা সেনাবাহিনীর সামনে রাস্তায় নেমে আসে। তারা শেখ হাসিনা, আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। এছাড়া নগরের মিরের ময়দান এলাকায় এক নারীকে মিছিলকারীদের মিষ্টি বিতরণ করতে দেখা যায়।

সোমবার বিকেল ৩টার দিকে বিভিন্ন গণমাধ্যমে খবর আসে শেখ হাসিন পদত্যাগের। সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান জাতির উদ্দেশে ভাষণের আগে সিলেট নগরের বিভিন্ন স্থানে সড়কে নেমে আসেন বিভিন্ন বয়সী মানুষ।

এছাড়া নগরের মিরের ময়দান এলাকায় এক নারীকে মিছিলকারীদের মিষ্টি বিতরণ করতে দেখা যায়। খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট নগরের মিষ্টির দোকানগুলোতে সংকট দেখা দিয়েছে।
দোকানিরা জানিয়েছেন, একেতো অসহযোগ আন্দোলনের কারণে দোকান বন্ধ ছিল। যে কারণে মিষ্টি তৈরি করা হয়েছে সীমিত। এ অবস্থায় সিলেটের বিভিন্ন দোকানে গিয়েও মিষ্টি না পেয়ে খালি হাতে ফিরছেন আন্দোলনকারীরা।

নগরের চৌহাট্টায় আন্দোলনকারীদের এক ফাহিম আহমদ বলেন, দুপুর ২টায় সেনাপ্রধান জাতির উদ্দেশে বক্তব্য দেবেন শুনেই রাস্তায় নেমে পড়ি। এরপর বাকিটুকু ইতিহাস। বৃষ্টির মধ্যেও আমরা উচ্ছ্বাসিত। আমরা রাস্তা থেকে সরিনি।

সরেজমিন নগর ঘুরে দেখা গেছে, সোমবার সকাল থেকে নগরের বিভিন্ন মোড়ে মোড়ে শান্তভাবে সেনাবাহিনীর টহল দিতে দেখা গেছে। পুলিশের উপস্থিতি থাকলেও ছিল নিস্প্রভ। এমন অবস্থায় দুপুর ২টার দিকে নগরের চৌহাট্টা, জিন্দাবাজার, নয়াসড়ক, মীরাবাজার, আম্বারখানা পয়েন্টসহ সারা নগরজুড়ে জনতার ঢল নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights