সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার

মোংলা প্রতিনিধি

সুন্দরবনের আংটিহারা নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

রবিবার সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন জানান, শনিবার এমভি ‘আলফাডাঙ্গা প্রাইড’ নামক একটি বাণিজ্যিক জাহাজ ভারত হতে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে আগমন করে। পরবর্তীতে জাহাজটি সুন্দরবনের শাকবাড়িয়া নদী সংলগ্ন আংটিহারা এলাকায় অবস্থানকালে দুপুর ১২টায় জাহাজের আপার ডেকে কাজ করার সময় দুর্ঘটনাবশত একজন ক্রু নদীতে পড়ে যায়। এ সময় রুটিন টহল চলাকালীন কোস্ট গার্ডের একটি টহল দল তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে নদীতে পড়ে যাওয়া ক্রুকে জীবিত উদ্ধার করে নিরাপদে তার জাহাজে পৌঁছে দেয়।

তিনি আরও বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights