সুস্মিতা সেনের হার্ট অ্যাটাক

অনলাইন ডেস্ক

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন হঠাৎই জানালেন নিজের অসুস্থতার কথা।

আজ বৃহস্পতিবার ইনস্টাগ্রামে বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করে সুস্মিতা জানান, কদিন আগে হার্ট অ্যাটাক হয়েছিল তার। এমনকি হার্টে রিং’ও বসাতে হয়েছিল। তবে ভক্তদের জন্য স্বস্তির বিষয় সুস্মিতা এখন সুস্থ রয়েছেন।

এখন ভালো আছেন জানিয়ে সুস্মিতা লেখেন, ‘অনেককে ধন্যবাদ জানাতে চাই তাঁদের সময়মতো পদক্ষেপের জন্য। পরে এই নিয়ে একটা আলাদা পোস্ট করব। এখন শুধু বলব, সব ঠিক আছে এবং জীবনের জন্য নতুন করে প্রস্তুত!!! তোমাদের অনেক ভালোবাসি। #godisgreat
সুস্মিতার ভক্তরা এই পোস্টে তার দ্রুত সুস্বাস্থ্য কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights