সূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে শেষ লেনদেন

অনলাইন ডেস্ক

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৩ মে) পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪৩ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৬৫ ও ১৯৯০ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে এক ৮৫৬ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ২৪৫ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে এক হাজার ১০১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

বুধবার ডিএসইতে ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫২টি কোম্পানির, কমেছে ১৮৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর। এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো-ডমিনেজ স্টিল, আরডি ফুড, মুন্নু সিরামিকস, লাভেলো আইসক্রিম, নাভানা ফার্মা, এনসিসি ব্যাংক, মেঘনা ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাব, একমি লিমিটেড ও ভিএফএস ডায়িং।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৬৭০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২২৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৫টির, কমেছে ১০৫টি এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির কোম্পানির শেয়ার দর।

বুধবার সিএসইতে ৩৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ১৩ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২১ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights