সেরাটা দিতে পারলে অস্ট্রেলিয়াকেও হারানো সম্ভব : সুমাইয়া

অনলাইন ডেস্ক
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে অংশ নিতে দেশ ছাড়ছে বাংলাদেশ। এবারের অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার গ্রুপে পড়েছে বাংলাদেশ। যদিও নিজেদের সামর্থ্যের সেরাটা দিতে পারলে অস্ট্রেলিয়াকেও ভয় পাইয়ে দেয়া যাবে বলে মনে করছেন বাংলাদেশের অধিনায়ক সুমাইয়া আক্তার।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসরে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে অস্ট্রেলিয়া ছাড়াও তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড এবং বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল। বিশ্বকাপে খেলতে মালয়েশিয়া যাওয়ার আগে শ্রীলঙ্কাতে প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের সঙ্গে চারটি টি-টোয়েন্টি খেলবেন সুমাইয়ারা।

৩-৯ জানুয়ারি হতে যাওয়া সিরিজটি খেলতে আজই দেশ ছাড়ছেন বাংলাদেশের মেয়েরা। সেই সিরিজ শেষে বিশ্বকাপে গিয়ে ১৮ জানুয়ারি বাছাইপর্ব পেরিয়ে আসা দল, ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া এবং ২২ জানুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন বাংলাদেশের মেয়েরা।

দেশ ছাড়ার আগে সুমাইয়া বলেন, ‘আসলে আমাদের দল বেশ ভালো আলহামদুলিল্লাহ। আমরা যদি আমাদের ভূমিকা পালন করতে পারি তাহলে ভালো কিছুই হবে। আমি জানি আমাদের শক্তির জায়গা কোনটি। আমরা যদি আমাদের শক্তির জায়গা নিয়ে লড়াই করি তাহলে দিন শেষে ভালো কিছুই হবে।’

‘আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে অস্ট্রেলিয়া হোক, যে-ই হোক আমরা আমাদের খেলাটা খেললে আমরা মনে করি না যে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওরা অন্তত ভয় পাবে যে আমরা বাংলাদেশ টিমের যে গ্রুপ, ওই গ্রুপে পড়ছি। মালয়েশিয়ায় যেহেতু আমরা খেলেছি, ওখান থেকে আমরা সুবিধা পাব।’

বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ স্কোয়াড : সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, ফাহমিদা ছোয়া, ফারিয়া আক্তার, হাবিবা ইসলাম পিংকি, জান্নাতুল ইসলাম মাওয়া, জুয়াইরিয়া ফেরদৌস, লাকি খাতুন, আনিসা আক্তার সোবা, মোসাম্মত ইভা, ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম।

স্ট্যান্ডবাই : আশরাফি ইয়াসমিন অর্থী, লেকি চাকমা, আরভিন তানি, মেহেরুন্নেসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights