সোনারগাঁয়ে মাঠ থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গলাকেটে রোজিনা (৩৪) নামে এক নারীকে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া এলাকার একটি খেলার মাঠ থেকে রোজিনার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। রোজিনা ঢাকার মিরপুরের দক্ষিণ কোটবাড়ি এলাকার আব্দুল হামিদের মেয়ে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ বলেন, এলাকাবাসীর সংবাদে লাশটি উদ্ধার করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights