সৌদির সঙ্গে মিল রেখে নওগাঁয় ঈদুল আজহা উদযাপন

নওগাঁ প্রতিনিধি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলা উপজেলায় একটি গ্রামে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টায় উপজেলার নজিপুর পৌরসভার কলোনিপাড়া এলাকায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. কামারুজ্জামান।

উপজেলার নজিপুর পৌরসভার কলনিপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, জামায়াত শুরু হওয়ার আগেই জেলার পোরশা, ধামইরহাট, মহাদেবপুর, সাপাহার, বদলগাছী ও জয়পুরহাট থেকে ভ্যানে-সাইকেল বা মোটরসাইকেলে করে এসে মুসল্লিরা জামায়াতে অংশ নেন। পুরুষদের পাশাপশি নামাজে অংশ নেন নারীরাও। পরে ধর্মীয় রীতি অনুযায়ী তারা পশু জাবাই করেন।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আয়োজক কমিটির সভাপতি বাবু বলেন, গত ১০ বছর ধরে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে নজিপুরে ঈদের নামাজ আদায় করে আসছি। আমরা রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণ করি, তাই তাঁর দেখানো পথেই ঈদ উদযাপন করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights