সৌদি বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতির

অনলাইন ডেস্ক
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী।

বুধবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি সরাসরি বিমানবন্দরে আঘাত হেনেছে। এর ফলে সেখানে ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে। তবে হুতিদের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে সৌদি আকাশসীমা ব্যবহারকারী বিমান সংস্থা, এর কর্মী এবং যাত্রীদের প্রতি হুতিদের পক্ষ থেকে একটি সতর্কবার্তা দেওয়া হয়েছিল। সেই সতর্কবার্তা পুনর্ব্যক্ত করে সামরিক মুখপাত্র জানান, পবিত্র মক্কা ও মদিনার আকাশসীমা ছাড়া সৌদি আরবের বাকি সমস্ত আকাশসীমা এড়িয়ে চলা উচিত।

সূত্র: আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights