স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন সাগর (৩০) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত সাগর রংপুরের পীরগাছা থানার শরীফসুন্দর বাজার এলাকার মফিজুল ইসলামের ছেলে। সে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন সেলিম নগর এলাকায় মা শিক্ষা নিকেতন কোচিং সেন্টারের পরিচালক।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবার গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকায় বসবাস করে আসছিলো। অভিযুক্ত সাগর হরিনাচালা সেলিমনগর এলাকায় মা শিক্ষা নিকেতন নামক কোচিং সেন্টার পরিচালনা করতো। গত ২০২১ সালের জানুয়ারি মাসের এক তারিখে ওই শিক্ষার্থী কোচিং সেন্টারে ভর্তি হয়। প্রতিদিনের ন্যায় গত ১৯ আগস্ট ভোর ৬টার দিকে ওই শিক্ষার্থী কোচিং করতে যায়। ওইদিন ভোর সাড়ে ৬টার দিকে ওই শিক্ষক অন্যান্য ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে দেয়। জরুরি কথা আছে বলে তার অফিস রুমে ডেকে নিয়ে যায় ওই শিক্ষার্থীকে। পরে ওই শিক্ষক রুমের ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ওই ছাত্রীকে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে সেই ভিডিও ধারণ করে। উক্ত ঘটনার বিষয়টি কাউকে বললে ধর্ষণের অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এভাবে শিক্ষক সাগর ওই ছাত্রীকে ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে একাধিকবার ধর্ষণ করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ জানান, মঙ্গলবার রাতে ওই শিক্ষার্থীর মায়ের অভিযোগের পরেই অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights