স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামাল উদ্দিন (৫০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার জামাল উদ্দিন ধর্মপুর ইউনিয়নের শুক্কুর মোহাম্মদের নতুন বাড়ির ফারুখ আহমেদের ছেলে।

স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার দোকানে সদাই কিনতে গেলে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন জামাল। পরে ওই ছাত্রী ঘটনাটি তার পরিবারকে জানালে বিষয়টি স্থানীয় সমাজপতিদের অবগত করা হয়। গত শনিবার রাতে এক সামাজিক বৈঠকে সমঝোতার চেষ্টা করে অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। রবিবার (৬ এপ্রিল) ভুক্তভোগীর মা বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা করেন। পরে অভিযুক্ত জামালকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights