স্কুল ব্যাগে মিলল ১০ হাজার পিস ইয়াবা, কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
অনলাইন ভার্সন
রাজধানীর রামপুরা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ সোয়াইব সরকার (৫১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

বৃহস্পতিবার সকালে পশ্চিম রামপুরার মোল্লা টাওয়ারের সামনে একটি স্লিপার বাস থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ডিএনসির ঢাকা মেট্রো উত্তরের পরিদর্শক (উত্তরা সার্কেল) দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সোয়াইব সরকার নামের এক ব্যক্তি কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে সরবরাহের একটি স্লিপার বাসে ঢাকার আব্দুল্লাহপুর এলাকায় আসবেন।

তিনি জানান, পরে রামপুরা মোল্লা টাওয়ারের সামনে বাসটি থামিয়ে সোয়াইব সরকারকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে থাকা একটি কালো রঙের স্কুল ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো পাঁচটি পোটলার ভেতরে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ বিষয়ে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights