স্ট্রোকে আক্রান্ত রাবি ছাত্রকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে এয়ার এম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। রবিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তার জন্য এ ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, হঠাৎ স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয় এই ছাত্র। তৎক্ষণাৎ তাকে রামেকের আইসিইউতে ভর্তি করা হয়। তবে চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দিলে তাকে ঢাকায় পাঠানো হয়।

এর আগে শনিবার ছাত্রাবাসে অবস্থানকালে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন জাহিদুল। তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার সিদ্ধান্ত নেয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেল সংলগ্ন খেলার মাঠ থেকে তাকে এয়ার এম্বুলেন্সে ঢাকার উদ্দেশে পাঠানো হয়।

সহপাঠী সৌরভ জানান, সকালে জাহিদুল ঘুমাচ্ছিলেন। ঘুমের মধ্যে তিনি খাট থেকে পড়ে যান। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে দেখা যায়, তার শরীর শক্ত হয়ে গেছে। এরপর তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জরুরি বিভাগে ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights