স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম মো এনাম। সোমবার রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম এলাকা থেকে এনামে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া এনাম রাউজান উপজেলার পূর্বটিলা জানি পাথর এলাকার জাবেদ আলীর ছেলে।
র্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, পারিবারিক কলহের জের ধরে গত ১ অক্টোবর গৃহবধূ নুর জাহান মনিকে শ্বাসরোধ করে হত্যা করে এনাম। এ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন এনাম। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে রাউজান থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি বলেন, চার বছর আগে প্রেম করে বিয়ে করেন এনাম মনি। তাদের ঘরে তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের কিছু দিন পর মনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে এনাম। গত ১ অক্টোবর মনিকে শ্বাসরোধ হত্যা করা হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে রাউজান থানায় স্বামী এনামকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
