২৭টি রুশ ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

অনলাইন ডেস্ক

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাতের বেলায় ৩৬টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। তবে ৩৬টি রুশ ড্রোনের মধ্যে ২৭টি ধ্বংসের দাবি করেছে ইউক্রেন।

মঙ্গলবার বিমান বাহিনী টেলিগ্রামে জানিয়েছে, ক্রিমিয়া থেকে রুশ বাহিনীর ছোড়া ২৭টি ‘শাহেদ-১৩৬/১৩১’ ড্রোন দক্ষিণ খেরসন, মাইকোলাইভ ও ওডেসা অঞ্চলে ধ্বংস করা হয়। তবে অন্য নয়টি ড্রোন কোন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে তা জানায়নি বিমানবাহিনী।

মাইকোলাইভের গভর্নর ভিটালি কিম টেলিগ্রামে বলেছেন, তার অঞ্চলে একটি ড্রোন ধ্বংস করা হয়েছে।
এ ঘটনায় রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র : আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights