স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলজিয়াম আওয়ামী লীগের মতবিনিময়

বেলজিয়াম প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বেলজিয়াম আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের একটি রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন শহিদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটিতে সফররত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সভা সঞ্চালনা করেন দাউদ খান সোহেল। বক্তব্য দেন ফারুক মির্জা, জাহাঙ্গীর চৌধুরী রতন, মনির হোসেন পলিন, মোর্শেদ মাহমুদ, বশিরুল আলম চৌধুরী সাবু, রেজাউল ইসলাম খান, রাসেল মোল্লা, খালেদ মিনহাজ ও এন্ডি ভারমৌট।

প্রধান অতিথি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘১৫ আগস্ট হত্যাকাণ্ডে জড়িত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে নিয়ে রায় দ্রুত কার্যকর করতে আশ্রয় দেওয়া দেশের সাথে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার।’

এসময় খোকন শরীফ, আকতার উজ্জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হারুনর রশিদ, জালাল আহাম্মেদ, বেলজিয়াম আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights