স্বাস্থ্য-চেহারা যখনই ঠিক করতে যাই, তখনই ঝামেলায় পড়ি : হিরো আলম

অনলাইন ডেস্ক

চেহারা ও শরীরের যত্নে মনোযোগী হতে চাইলেই নাকি ঝামেলায় পড়েন আশরাফুল আলম ওরফে হিরো আলম । চেহারা ও শরীর নিয়ে প্রায়ই কথা শুনতে হয় তাকে। তবে এ নিয়ে মোটেও বিচলিত নন আলম। তিনি জানালেন, নিজেকে সমাজের চলনসই করার জন্য শারীরিকভাবে যত্ন নেওয়ার চেষ্টা করেন। একইভাবে চেহারার সৌন্দর্য বাড়ানোর চেষ্টাও করেন। কিন্তু যখনই এ দুটো কাজ শুরু করবেন বলে পরিকল্পনা নেন তখনই একটা ঝামেলায় পড়ে যান।

বৃহস্পতিবার গণমাধ্যমে এমনটাই জানালেন হিরো আলম। তিনি বলছেন, আমাকে সব সময় দুইটা কথা শুনতে হয়- এক আমার চেহারা ভালো না, দুই আমি দেখতে ভালো না বা আমার শারীরিক গঠন ভালো না। তাই আমি এই দুইটা জিনিসের যত্ন নেওয়ার চিন্তা করি।

তবে এই চিন্তা বা পরিকল্পনাও ভেস্তে যায় আরেক সমালোচনা চলে আসায়। হিরো আলম বললেন, আমার সমালোচনার শেষ নেই। ওই যে বললাম চেহারা খারাপ, স্বাস্থ্য খারাপ। এইসব সমালোচনা শুনে যখন চেহারা-স্বাস্থ্য ভালো করতে যাই তখন আরেক সমালোচনা আসে, আরেক ঝামেলায় পড়ে যাই। চেহারা আর ভালো হবে কিভাবে?
বরেণ্য নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদের মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে আশ আরও বলেন, ‘মামুনুর রশীদ একজন গুণী মানুষ, তিনি আমার বাবার মতো। অনেকে আমাকে বলছে মামলা করব কি না। এর জবাবে বলতে চাই, তিনি আমার বাবার মতো, তাঁর বিরুদ্ধে কখনোই আমি মামলা করব না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights