হত্যার অভিযোগে পিতা-পুত্র আটক

নাটোর প্রতিনিধি
বড়াইগ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে চুরির অপবাদ দিয়ে শামীম সরদার (২২) নামে এক যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। প্রকাশ্য দিবালোকে হাতুড়ি ও লোহার রড দিয়ে নির্মমভাবে পিটিয়ে জখম করা হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান। এ ঘটনায় আহত অপর যুবক সোহান হোসেন (১৮) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার দুপুরে জোনাইল বাজারের হরিতকি তলায় ব্যবসায় প্রতিষ্ঠানের ভেতরে এ নির্যাতনের ঘটনা ঘটে। নিহত শামীম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের পিওভাগ গ্রামের সুলতান সরদারের ছেলে এবং সোহান পাশের জোনাইল ইউনিয়নের বোর্ণী গ্রামের লোকমান হোসেনের ছেলে। এ ঘটনায় পুলিশ রাতেই হত্যার সাথে জড়িত পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত করম আলীর ছেলে মুক্তার হোসেন (৫০) ও তার ছেলে সুমন আলীকে আটক করেছে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ খন্দকার শফিউল আযম খাঁন জানান, এই ঘটনায় নিহতের বাবা সুলতান সরদার বাদী হয়ে মামলা করলে রাতে মুল অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামিদের আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights