হত্যা মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে মো. আনাছ (২০) নামে এক কিশোরকে হত্যার দায়ে সোহেল প্রকাশ সোহেল্যা নামে এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং একইসাথে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল রবিবার এ রায় ঘোষণা করেন। আদালতের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।

আমৃত্যু সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাহারিয়া ঘোনার নুরুল কবিরের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এবং আসামির পক্ষে অ্যাডভোকেট শুভেন্দু বিকাশ সাহা মামলাটি পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights