হবিগঞ্জে আ. লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়ন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. জলফু মিয়া ও একই ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান উদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়াও অন্য আরেক অভিযানে বানিয়াচং উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি সমশের আলীকেও গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ থানার ওসি দীলিপ কান্ত নাথ জানান, গ্রেপ্তারকৃত আসামি জলফু মিয়া ও মুজবিুর রহমান উদয় বৈষম্যবিরোধী মামলার পলাতক আসাম। এসআই বাশারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার নসরতপুর গ্রাম থেকে জলফু মিয়া ও সুরাবই গ্রাম থেকে মুজিবুর রহমান উদয়কে গ্রেপ্তার করে। ওসি বলেন, পুলিশের এমন অভিযান অব্যাহত রয়েছে।

অপর আরেক অভিযানে বানিয়াচং উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. সমশের আলীকে গ্রেপ্তার করে বানিয়াচং থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তফা বলেন, তার বিরুদ্ধেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights