হবিগঞ্জে ইয়াবা ও ফেনসিডিলসহ একজন গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাদক সম্রাট সৈয়দ আলীকে (৪৭) গ্রেফতার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সৈয়দ আলী হবিগঞ্জ শহরতলীর বড়বহুলা গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ডিবি পুলিশের এসআই মোঃ আলমগীর।

তিনি জানান, সোমবার দিবাগত রাতে বড় বহুলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় ৮শত পিস ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয় সৈদয় আলীকে। এসআই আলমগীর জানান, সৈয়দ আলী হবিগঞ্জের টপ মাদক সম্রাট। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অন্তত দুই ডজন মামলা রয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights