হবিগঞ্জে গণহত্যা দিবস পালিত

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে স্থানীয় নিমতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। সভায় অন্যদের মাঝে পুলিশ সুপার এস এম মুরাদ আলি, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গৌড়প্রসাদ রায়, আব্দুস শহীদ বক্তব্য দেন।

এর আগে ২৫ মার্চ কালোরাতে ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নীরবতা পালন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights