হবিগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের যাদবপুর গ্রামে রীমা আক্তার (২৮) নামে দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে লাশ উদ্ধার করা হয়। রিমা আক্তার ওই গ্রামের মোঃ শরীফ মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, রিমা আক্তার মঙ্গলবার দিবাগত রাতে ছেলে-মেয়েকে নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে স্বামী শরীফ মিয়া বাড়ী ফিরে দেখেন তার স্ত্রী শাড়ী দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে রয়েছে। পরে স্থানীয় লোকজন বিষয়টি অবগত করে সে। দুর্গম এলাকায় হওয়ায় বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে স্বামী শরীফ মিয়া পলাতক রয়েছেন।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights