হবিগঞ্জে দুই মাদক কারবারি আটক

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) দিবাগত গভীর রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুফার নেতৃত্বে চৌমুহনী-চেঙ্গারবাজার সড়কের মঙ্গলপুর মালু কাজী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল- চৌমুহনী ইউনিয়নের তুলসীপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৪০) এবং বরুড়া গ্রামের মর্তুজ আলীর ছেলে রকিব আলী (৫০)। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুফা বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights