হবিগঞ্জে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জে নির্বাচনে দায়িত্ব পালনকালে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। হঠাৎ বুকে ব‍্যথা অনুভব করায় হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান। মৃত সহকারী প্রিসাইডিং অফিসার মো. এমদাদুল হক হবিগঞ্জ এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

হবিগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উপ-সহকারী প্রকৌশলী মো. এমদাদুল হক সদর উপজেলা পরিষদ নির্বাচনে শহরের উমেদনগর পৌর উচ্চ বিদ‍্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ তার বুকে ব‍্যথা অনুভব করেন। সাথে সাথে তাকে সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্তব‍্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights