হরতালের সমর্থনে রাজধানীতে এলডিপির মিছিল

নিজস্ব প্রতিবেদক

তফসিল ঘোষণার প্রতিবাদে যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর ডাকা হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা।

রবিবার দুপুর ১২টার দিকে রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে মিছিলটি শুরু হয়। পুরানা পল্টন মোড়ে যাওয়ার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশিরের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচি বিল্লাল মিয়াজীসহ গণতান্ত্রিক মহিলাদল, গণতান্ত্রিক যুবদল, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর এলডিপির নেতাকর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights