হরমুজকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয় : কাতার

অনলাইন ডেস্ক
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মাজেদ বিন মোহাম্মদ আল-আনসারী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় বর্তমান সমস্যা মধ্যস্থতাকারীদের নিয়ে নয়, বরং পাকিস্তান মধ্যস্থতার ক্ষেত্রে অত্যন্ত চমৎকার কাজ করছে। এবং আঞ্চলিক যেকোনো সংঘাত আলোচনার টেবিলেই সমাধান করা উচিত বলে জানান তিনি।

মঙ্গলবার কাতারের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

মুখপাত্র আল-আনসারী বলেন, ‘আমি যেমনটা বলেছি, আমরা এই প্রক্রিয়ার সমর্থক এবং এই ইস্যুতে আঞ্চলিক ও এর বাইরের সকল অংশীদারদের সাথে সর্বদা সমন্বয় বজায় রেখেছি। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের লক্ষ্যের প্রতি আমাদের পূর্ণ সংহতি রয়েছে।’

মুখপাত্র আরও যোগ করেন, প্রথম দিন থেকেই আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আঞ্চলিক যেকোনো সংঘাত আলোচনার টেবিলেই সমাধান করা উচিত। আমরা আলোচনার প্রক্রিয়ায় বিশ্বাস করি, এই প্রক্রিয়ার প্রতি আমাদের সমর্থন ছিল এবং কূটনৈতিক সমাধানের জন্য আমাদের এই সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

আল-আনসারি জোর দিয়ে বলেন, কাতারের প্রধান উদ্বেগ হলো আঞ্চলিক নিরাপত্তা। কারণ ইরানের হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে প্রশ্নের মুখে ফেলেছে।

ইরান হরমুজ আলোচনাকে পারমাণবিক আলোচনা থেকে বিচ্ছিন্ন করতে চায়-এমন খবরের বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, সংঘাতের অবসানে দোহা একটি ‘ব্যাপক চুক্তির’ পক্ষে থাকবে।

হরমুজ প্রণালীকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয় বলে জানান তিনি।

সূত্র : আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights