হরমুজে নৌমাইন বিস্ফোরণে দুই তেলবাহী ট্যাংকারে আগুন

অনলাইন ডেস্ক

হরমুজ প্রণালিতে নৌমাইনের আঘাতে বিস্ফোরণের পর আগুন ধরে গেছে দুটি তেলবাহী ট্যাংকারে।

শুক্রবার এ তথ্য জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার (আইআরএনএ) বরাতে জানা যায়, অনুমোদনহীন একটি রুট দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল ট্যাংকার দুটি। এ সময় সেগুলো নৌমাইনের সঙ্গে ধাক্কা খেয়ে বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়।

আইআরজিসি নৌবাহিনীর দাবি, ট্যাংকার দুটি চলাচলের সময় তাদের রাডার ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখেছিল। ক্ষতিগ্রস্ত জাহাজ দুটির মধ্যে একটি সুপারট্যাংকার ছিল বলেও জানানো হয়েছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তথ্যসূত্র : আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights