হরমুজ খোলার শর্তে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র?

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের ওপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং অবরোধ প্রত্যাহারের বিষয়ে বড় ধরনের প্রস্তাব দিয়েছে। তবে এর বিনিময়ে ওয়াশিংটন শর্ত জুড়ে দিয়েছে। ইরানকে অবিলম্বেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রণালি হরমুজ প্রণালি উন্মুক্ত করে দিতে হবে এবং মধ্যপ্রাচ্যে সক্রিয় তাদের সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলোর যাবতীয় হামলা বন্ধ করতে হবে।

সম্প্রতি দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল হাদাসের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস এই খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বিশেষ বার্তাটি তেহরানের কাছে পৌঁছে দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। ইরান সফরকালে তিনি ইরানি কর্তৃপক্ষের কাছে এই প্রস্তাবটি তুলে ধরেন। বার্তাটি হস্তান্তরের পাশাপাশি অসিম মুনির তেহরানকে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের কাজ পুনঃরায় শুরু করার অনুরোধ জানান। তিনি স্পষ্ট করে দেন যে, চলমান আঞ্চলিক দ্বন্দ্বে ইসলামাবাদ কোনো পক্ষ অবলম্বন করছে না।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের জ্বালানি তেলের একটি বড় অংশ পরিবহণ করা হয়।

সূত্র: তাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights