হরমুজ পার হওয়ার অপেক্ষায় ৩২০০ জাহাজ: ফক্স নিউজ

অনলাইন ডেস্ক
হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ পারাপারের অপেক্ষায় ৩ হাজার ২০০টি জাহাজ। বর্তমানে জাহাজগুলো পারস্য উপসাগরীয় অঞ্চলে আটকা পড়ে আছে।

ফক্স নিউজের দেওয়া তথ্যমতে, এই বিশাল জাহাজ জটের মধ্যে ৮০০টি তেলবাহী ট্যাঙ্কার ও পণ্যবাহী কার্গো জাহাজ রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে প্রণালীটি দিয়ে যাতায়াতের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনার অপেক্ষায় প্রহর গুনছেন প্রায় ২০ হাজার নাবিক। গত ৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে দুই সপ্তাহের একটি পারস্পরিক যুদ্ধবিরতি ঘোষণা করার পর এই অচলাবস্থা নিরসনের সম্ভাবনা তৈরি হয়।

ট্রাম্প জানিয়েছেন, দ্বিপাক্ষিক বিরোধের অধিকাংশ অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান হয়েছে এবং তেহরানের পক্ষ থেকে দেওয়া ১০ দফার প্রস্তাবটিকে আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করেছে ওয়াশিংটন। মূলত ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত করতে রাজি হওয়ার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে হোয়াইট হাউজ সূত্রে জানা গেছে। বিনিময়ে ইরান তাদের ওপর কোনো হামলা না হওয়ার শর্তে তথাকথিত প্রতিরক্ষামূলক আক্রমণ বন্ধ রাখতে সম্মত হয়েছে।

এই সংকট নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তার আমন্ত্রণে ১০ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মুখোমুখি বৈঠকে বসার কথা রয়েছে। তবে তাসের একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, ইসলামাবাদে এই আনুষ্ঠানিক আলোচনা শনিবার থেকে শুরু হয়ে কয়েক দিন পর্যন্ত চলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights