হরমুজ প্রণালিতে তিনটি ট্যাংকারে আগুন

অনলাইন ডেস্ক
হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের পর সেগুলোকে থামানো হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

শুক্রবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, প্রণালির পূর্ব ও পশ্চিমাংশে অননুমোদিত রুট দিয়ে চলাচলের চেষ্টাকালে তিনটি তেল ট্যাংকার দুর্ঘটনার সম্মুখীন হয়। পরে সবকটি জাহাজকে সেখানেই থামিয়ে দেওয়া হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য বলছে, তেল ট্যাংকারগুলো তাদের নেভিগেশন ও পজিশনিং সিস্টেম বন্ধ করে মার্কিন বাহিনীর সহায়তায় হরমুজ পাড়ি দেয়ার চেষ্টা করে। বারবার রেডিও সতর্কতার পরও জাহাজগুলো চলাচল অব্যাহত রাখে। পরে অননুমোদিত রুটে দুর্ঘটনার সম্মুখীন হয় তারা।

তবে ট্যাংকারগুলোর পরিচয়, কোন দেশের পতাকা বহন করছিল, ঘটনার সুনির্দিষ্ট কারণ কিংবা জাহাজের নাবিকদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য দেওয়া হয়নি।

এদিকে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় হরমুজে একটি তেলের ট্যাংকারে ছোট নৌকার মাধ্যমে দুটি বিস্ফোরক স্থাপন করা হয়। পরে সেগুলো বিস্ফোরিত হলে ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। এতে জাহাজটি সাময়িকভাবে অচল হয়ে পড়ে।

ফাইন্যান্সিয়াল টাইমস ওই তেল ট্যাঙ্কারটিকে ‘লুইস ১’ হিসেবে শনাক্ত করেছে।

ওমানের খাসাব থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল (৪৬ কিলোমিটার) উত্তর-পূর্বে এই ঘটনা ঘটে। ওই তেলের ট্যাংকারটিকে ‘লুইস ১’ হিসেবে শনাক্ত করেছে ফাইনান্সিয়াল টাইমস।

ইউকেএমটিও জানিয়েছে, তৎক্ষণাৎ সেই জাহাজের আগুন নিভিয়ে ফেলা হয়েছে। জাহাজের সব কর্মী নিরাপদ আছেন এবং পরিবেশগত কোনও দূষণের খবরও পাওয়া যায়নি। ট্যাংকারটি পরে নিজ গন্তব্যের উদ্দেশে পুনরায় যাত্রা করে।

তবে এই ঘটনার সঙ্গে আইআরজিসির সম্পৃক্ততা আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

তথ্যসূত্র : ইউরো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights