হরিজন সম্প্রদায়ের বাতিঘর মেয়র আশরাফ
“হুসাইন কবির সুজন”
ঝিনাইদহের কালীগঞ্জে অবহেলিত হরিজন সম্প্রদায়ের বাতিঘর মেয়র আশরাফ। কালিগঞ্জ পৌরসভার মধ্যে প্রায় ৯৯ জন হরিজন সম্প্রদায় বা পরিচ্ছন্ন কর্মী রয়েছে যাদের জীবনমান উন্নয়নের কাজ করছেন পৌর মেয়র আশরাফ। শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তাদের কঠিন পরিশ্রম করতে হয়। গতকাল সকালে পৌরসভায় তাদের কিছু দাবি নিয়ে আসলে সাংবাদিকদের নজরে আসে। এদেরকে কাজ বুঝে দেওয়ার জন্য একজন সরদার বা জমাদ্দার থাকে সে সকল কাজ দেখাশোনা করে। উক্ত বিষয়ে পৌর মেয়র আশরাফুল আলম আশরাফের কাছে জানতে চাইলে তিনি জানান,”হরিজন সম্প্রদায় শহর পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত থাকে তাদের সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে তাই আমি তাদের জন্য বেতন বাড়িয়েছি উৎসব ভাতা সহ প্রভীট ফান্ড তৈরি করে দিয়েছি যাতে করে চাকরি শেষে একটা এমাউন্ট তারা পাই। আমি মেয়র হয়েছি ২৩/৯/২০১৮ তারিখে ঐ সময় তাদের বেতন ছিল ১৭০০ টাকা মাত্র আমি মেয়র হওয়ার পর তা বাড়িয়ে ৩৬০০ টাকা করেছি। প্রভীট ফান্ড করা হয়েছে সেখানে ওই সম্প্রদায়ের প্রায় ৯৯ জন লোক আছে। প্রতিমাসে প্রভীট ফান্ডে ৮,৯০০ টাকা জমা হয় পৌরসভা থেকে পাঁচ হাজার টাকা দিয়ে প্রায় দুই লাখের উপরে দুই বছরে জমা হয়েছে যা অবসরের সময় এরা পাবে। এদের ইউনিফর্ম সহ পরিচয় পত্র ও আবাসিকের ব্যবস্থা করা হবে।” মেয়র আশরাফুল আলম আশরাফের এমন কাজে হরিজন সম্প্রদায়ের লোকজন খুব সন্তুষ্ট এবং খুশি।
