হামাসের হামলায় ২২ ইসরায়েলি নিহত

অনলাইন ডেস্ক
ইসরায়েলের জরুরি সেবাদাতা কর্তৃপক্ষ জানিয়েছে, হামাসের অপ্রত্যাশিত হামলায় ২২ ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। হামাস জানিয়েছে, তারা বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে বন্দী করেছে।

এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনি নাগরিকদের সন্ত্রাসবাদী দখলদারদের রুখে দাঁড়ানোর অধিকার আছে।

অন্যদিকে উদ্ভূত পরিস্থিতিতে জরুরি বৈঠক ডেকেছে ফিলিস্তিনের আরেক শক্তিশালী গ্রুপ ফাতাহ।
ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানিয়েছে, যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইতালিসহ পশ্চিমারা।

হঠাৎ হামাসের হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমরা এখন যুদ্ধের মধ্যে রয়েছি।

শনিবার ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তারা প্রথমবারের মতো ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে কয়েকটি শহরে ইসরায়েলি সৈন্য ও সামরিক যান জব্দ করার ঘোষণা দিয়েছে।

শনিবার এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দেন।

সূত্র: বিবিসি, আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights