হাসপাতালের তত্বাবধায়কের অপসারণের দাবিতে সাংবাদিকদের কর্মবিরতি
শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলা হাসপাতালের তত্বাবাবধায়ক ডাক্তার সেলিম মিয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন জেলার সাংবাদিকরা। ডাক্তার সেলিম কতৃক পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের লাঞ্ছনার প্রতিবাদে শেরপুর প্রেসক্লাবের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সামনে বৃহস্পতিবার দুপুরে জেলার সকল সাংবাদিকদের অংশ গ্রহণে এই বিক্ষোভ ও কর্মবিরতি পালন করা হয়।
এ সময় শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাংবাদিক জাহিদুল খান সৌরভ এর সঞ্চালনায় জেলা ও সকল উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ ডা: সেলিম মিয়ার দ্রুত প্রত্যাহার দাবি করেন। সেই সাথে সময় টিভির স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম হিরা, ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তীর উপর সেই ডাক্তারের হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংগঠনের পক্ষ থেকে তিনদিনের আলটিমেটাম দেওয়া হয়। তিনদিনের মধ্যে ডা: সেলিম মিয়ার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়। কর্মসূচি শেষে জেলা সিভিল সার্জনের পক্ষে ডাক্তার হিমেলের কাছে স্মারক লিপি দেওয়া হয়।
শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এসএ শাহরিয়ার মিল্টন, যুগ্ম-সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ, দপ্তর সম্পাদক নাঈম ইসলাম, নির্বাহী সদস্য মুকসিতুর রহমান হীরা, শহিদুল ইসলাম হিরা, শাহরিয়ার শাকির উপস্থিত ছিলেন।
এছাড়াও অন্যান্যের মধ্যে তারিকুল ইসলাম, শাকিল মুরাদ, মঞ্জুরুল আহসান, শওকত জামান, ফজলুল করিম সুরুজ, লাল মো. শাহজাহান কিবরিয়া, মো. সাইফুল ইসলাম,আবু ইলিয়াস সাদ্দাম, জাহিদুল ইসলাম জাহিদ, শফিউজ্জামান রানা, বাবু চক্রবর্তী, মো. মাইনুল নাইম, মো. মামুন মিয়া, সজিব মিয়া, রবিউল ইসলাম রতন, নাজমুল আলম, রাইসুল ইসলাম রিফাত, জয়ন্ত কুমার দে, রাজাদুল ইসলাম বাবু, মিলন শেখ, জাহিদ মাহমুদ রিজন, আব্দুল কবির, জুবায়ের আহমেদ, সিফাত হাসান, আব্দুল ওয়াদুদ, শহিদুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
