ইউক্রেনে কয়েক ঘণ্টা পরই খুলল মার্কিন দূতাবাস

অনলাইন ডেস্ক
রাশিয়ার বিমান হামলার আশঙ্কায় বন্ধ করা ইউক্রেনে অবস্থিত মার্কিন দূতাবাস আবারও চালু হয়েছে। কয়েক কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার রাতেই কিয়েভ দূতাবাসের কার্যক্রম চালু হয়েছে বলে জানায় মার্কিন যুক্তরাষ্ট্র।

এর আগে আগাম সতর্কতার অংশ হিসেবে বুধবার দিনের বেলায় দূতাবাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মার্কিন কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার মার্কিন মিসাইল ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায় ইউক্রেন। এরপর ইউক্রেনে রাশিয়ার পাল্টা হামলার আশঙ্কা দেখা দেয়। এমতাবস্থায় বিমান হামলার আশঙ্কায় কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়া হয়।

ইউক্রেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিঙ্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেছেন।

এক পোস্টে তিনি জানান, নিরাপত্তার কারণে দিনের শুরুতে কার্যক্রম স্থগিত রাখার পর কিয়েভের মার্কিন দূতাবাস আবারও সেবা দেওয়া শুরু করেছে।

রাষ্ট্রদূত আরও বলেন, আমরা ক্রমাগত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার জন্য বলে যাচ্ছি। সর্বশেষ তথ্য পেতে ইউক্রেনের তথ্যসূত্রগুলোর দিকে নজর রাখতে বলেছি। আর বিমান হামলার ব্যাপারে সতর্ক সংকেত ঘোষণা করা হলে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত থাকতেও নির্দেশনা দিচ্ছি। সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights