হিন্দুত্ববাদী সরকার ১৬ বছর নিষ্পেষিত করছে গাজায় গণহত্যা, ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিল পাস ও মুসলিম অধিকার

নিজস্ব প্রতিবেদক

গাজায় বর্বরোচিত গণহত্যা, ভারতে ওয়াক্ফ বিল পাস ও মুসলিম হত্যা-নির্যাতনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, ওয়াক্ফ বিল পাস করে গুজরাটের কসাই মোদি একের পর এক মুসলিমদের অধিকার খর্ব করছে। তারা মুসলমানদের ঘরবাড়ি ভেঙে দিছে। তাদের জন্মস্থান থেকে উচ্ছেদ করছে। প্রতিবাদ করতে গিয়ে সমগ্র ভারতের মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছে। তাদের হত্যা করা হচ্ছে। আমরা এসব হত্যা-নির্যাতনের তীব্র নিন্দা জানাই। এক হিন্দুত্ববাদী সরকার আমাদের ১৬ বছর নিষ্পেষিত করছে। এর পরিণতি ভারতকে ভোগ করতে হবে। গতকাল জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বক্তারা। বক্তারা আরও বলেন, গাজাকে আজ পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমাদের বিজয় গাজাতেই হবে। ইসরায়েল তাদের পাপের ফল ভোগ করবে। বিশ্ব মুসলমান একত্র হলে ইহুদিসহ মুসলমানদের শত্রুরা নিশ্চিত পরাজিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights