হুতিদের হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি সৌদির

অনলাইন ডেস্ক

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের দফায় দফায় হামলার শক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। রিয়াদ জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় যৌথ বাহিনী দৃঢ় ও দায়িত্বশীল পদক্ষেপ নেবে।

মঙ্গলবার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছেন সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর-জেনারেল তুর্কি আল-মালিকি।

তিনি জানান, দেশটির তিনটি শহরে চালানো হুতিদের সাম্প্রতিক হামলায় ১৩ জন আহতের ঘটনা ঘটেছে। হামলা প্রতিরোধ ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

তিনি বলেন, ‘যৌথ বাহিনীর কমান্ড এই হামলাগুলোর বিরুদ্ধে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে ও কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করবে, যাতে সৌদি আরবের সার্বভৌমত্ব সুসংহত থাকে।’

অন্যদিকে, মঙ্গলবার হুতি বিদ্রোহীরা দাবি করেছে, তাদের অবস্থান লক্ষ্য করে সৌদি আরব বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। তাদের ভাষ্যমতে, ইয়েমেনের লাহজ, তাইজ, আল-জাওফ, মারিব এবং হাজ্জাহ-এই পাঁচ গভর্নরেটে অন্তত ৫৪টি বিমান হামলা পরিচালনা করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights