হুথিদের জাহাজ-বিধ্বংসী দুটি মিসাইল ধ্বংসের দাবি মার্কিন বাহিনীর

অনলাইন ডেস্ক
ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহী গোষ্ঠীর দুটি জাহাজ-বিধ্বংসী মিসাইল ধ্বংসের দাবি করেছে মার্কিন বাহিনী।

ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এই দাবি করেছে।

সেন্টকম জানায়, হুথি বিদ্রোহীরা ওই মিসাইলগুলো দক্ষিণ লোহিত সাগরে জাহাজে হামলা চালানোর লক্ষ্যে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করেছিল। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করা হয়। সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights