হৃদয় হত্যা মামলার আসামি মোংলা থেকে গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি
খুলনার রূপসা উপজেলা বাগমারা এলাকার চা দোকানি হৃদয় শেখ (২২) হত্যা মামলার পলাতক আসামি আরিফুল ইসলামকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত রাতে বাগেরহাটের মোংলা উপজেলার মাদ্রাসা বাজার এলাকা থেকে র‌্যাব- ৬ এর সদস্যরা হত্যা মামলার এই প্রধান আসামিকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, গত ২০ এপ্রিল খুলনার রূপসা উপজেলা বাগমারা এলাকার চা দোকানি হৃদয় শেখের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সন্ত্রীরা তাকে কুপিয়ে হত্যা করে। এঘটনার পর নিহত হৃদয় শেখের বাবা বাদী হয়ে রূপসা থানায় আরিফুল ইসলামকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এই হত্যাকান্ডের পর র‌্যাব সন্ত্রসীদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। ঘটনার এক মাস পর শুক্রবার দিবাগত রাতে বাগেরহাটের মোংলা উপজেলার মাদ্রাসা বাজার এলাকা থেকে পলাতক প্রধান আসামি আরিফুল ইসলামকে র‌্যাব সদস্যরা গ্রেফতার করে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আরিফুল ইসলাম হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামিকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights