হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জামাল আহমেদ আর নেই

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক শিক্ষার্থী ও সাবেক সহকারী অধ্যাপক, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জামাল আহমেদ মৃত্যুবরণ করেছেন। রবিবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি দিল্লিতে দীর্ঘদিন কিডনী ট্রান্সপ্লান্টজনিত জটিলতায় চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর। ডা. জামাল আহমেদের ছেলে ডা. সালাউদ্দিন তার মৃত্যুর সংবাটি নিশ্চিত করেছেন।

ডা. সালাউদ্দিন বলেন, বাবা বেশ কিছুদিন ধরে কিডনীর অসুস্থতায় ভুগছিলেন। গত ১২ এপ্রিল বাবাকে ভারতে চিকিৎসার জন্য নেওয়া হয়। চিকিৎসা শেষ করে দেশে ফিরে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
সোমবার (১৫ এপ্রিল) বাদ জোহর চট্টগ্রাম মেডিক্যাল কলেজের কেন্দ্রীয় মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে গ্রামের বাড়ি হ্নীলায় দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

ডা. জামাল আহমেদ চট্টগ্রামস্থ টেকনাফ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। হ্নীলা হাশেম-গুলফরাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. জামাল দীর্ঘ ৩০ বছর বিনামূল্যে চিকিৎসা সেবা, কারিগরী ও ধর্মীয় শিক্ষা, লাইব্রেরি প্রতিষ্ঠাসহ বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে উখিয়া-টেকনাফসহ কক্সবাজারের বিস্তীর্ণ এলাকার জনগণের সেবা করে গেছেন। তিনি চট্টগ্রামের সিএসসিআর এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights