১০ দফা দাবিতে জয়পুরহাটে বিএনপির অবস্থান কর্মসূচি

জয়পুরহাট প্রতিনিধি

নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে জয়পুরহাটে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।

শনিবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অবস্থান কর্মসূচি চালাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, ক্ষেতলাল উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদুল মাছুদ আঞ্জুমান, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম ফকির, জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক ও সদস্য সচিব মনজুরে মওলা পলাশ।
আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান উজ্জ্বল প্রধান, যুগ্ম আহ্বায়ক রেজভি আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন ও জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights