১০ নম্বর জার্সিতে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন মেসি

অনলাইন ডেস্ক
আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন। কাতার বিশ্বকাপের চেনা মুখ ও একঝাঁক তরুণ তুর্কিদের নিয়েই এই স্কোয়াড ঘোষণা করেন তিনি।

একই সঙ্গে প্রকাশ করা হয়েছে খেলোয়াড়দের জার্সি নম্বরও। দলের অধিনায়ক লিওনেল মেসি এবারও পরবেন তার বিখ্যাত ১০ নম্বর জার্সি।

লিওনেল মেসির বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সালে। তখন তার গায়ে ছিল ১৯ নম্বর জার্সি। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সিটি ছিল হুয়ান রোমান রিকুয়েলমের দখলে।

এরপর ২০০৯ সালে প্রথমবারের মতো আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি গায়ে তোলেন মেসি। পরে ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২-টানা চারটি বিশ্বকাপে এই জার্সিতেই খেলেছেন তিনি।

২০২২ সালে কাতার বিশ্বকাপে ১০ নম্বর জার্সি গায়েই আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেন মেসি। এবারও তার নেতৃত্বে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা।

আসন্ন বিশ্বকাপে আবারও ১০ নম্বর জার্সি পরবেন মেসি। আর তাতেই নতুন ইতিহাস গড়বেন তিনি। নিজের ষষ্ঠ বিশ্বকাপে পঞ্চমবারের মতো ১০ নম্বর জার্সিতে খেলতে নামবেন মেসি, যা আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ।

এতদিন এই রেকর্ড ছিল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার দখলে। ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক চারটি বিশ্বকাপে ১০ নম্বর জার্সি গায়ে খেলেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights