১৮০ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত স্মার্টফোন আনল অনার

অনলাইন ডেস্ক

বাংলাদেশে ১৮০ মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত ‘অনার ম্যাজিক ৬ প্রো’ মডেলের স্মার্টফোন এনেছে চীনের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার।

সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উম্মুক্ত করা হয় অনার ম্যাজিক ৬ প্রো স্মার্টফোনটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে অনারের একমাত্র পরিবেশক ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিস্টার ল্যাং, অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মুজাহিদুল ইসলাম, অনার বাংলাদেশের জিএম আবদুল্লাহ আল মামুন, অনার বাংলাদেশের ডিজিএম শুভংকর গোলদার জনিসহ আরো অনেকে।
অনুষ্ঠানে অনার বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীর সঙ্গে পরিচয় করে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights