‘২০২৪-এর গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে’

অনলাইন ডেস্ক

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিজয় আসলেও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। সোমবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা নাহিদ বলেন, ‘আজকের এই দিনে আমরা স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের। সেই সঙ্গে জুলাই অভ্যুত্থানের শহীদদেরও আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ১৯৭১ সালে আমাদের বিজয় আসলেও সেই স্বাধীনতা অরক্ষিত ছিল। ২০২৪-এর গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে।

২০২৪ সালের এই বিজয়ের মধ্যদিয়ে আওয়ামী ফ্যাসিস্টমুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে বলেও উল্লেখ করেন তথ্য উপদেষ্টা। এর আগে, জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান উপদেষ্টা আসিফ ছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উপদেষ্টা মাহফুজ আলম।

এদিন সকাল ৭টা ১২ মিনিটের দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তার সঙ্গে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ঢাকায় সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। এর আগে, সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights