২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বাউফলে আলোচনা সভা

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে। বাউফল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন দিবসটি পালন করে। সোমবার বিকেল পাঁচটায় বাউফল উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় জনতা ভবনে দিবসটি পালন উপলক্ষে আলোচনা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

বাউফল পৌর আওয়ামী লীগ সভাপতি ইব্রাহিম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শামসুল আলম মিয়া, অধ্যাপক ফরিদ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাবেক জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ, মামুন খান, যুবলীগ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, রিয়াজ শিকদার, মাহমুদ হাসান রুবেল, শামসুল কবির নিশাত, নিয়াজ মোরশেদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকবৃন্দ প্রমুখ। সভার শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন কালাইয়া রাব্বানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ এসএম আব্দুল হাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights