২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

অনলাইন ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৭৪ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৪৭ হাজার ৫১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৪৫৮ জন। অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪১ হাজার ২৯৬ জন।

তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ভর্তি হয়েছেন ১ হাজার ২৭৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ৫ হাজার ৮২৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights