২৬তম গোল করে যা বললেন হালান্ড

অনলাইন ডেস্ক
টানা তিন ম্যাচে গোল পাননি আর্লিং হালান্ড। এটা অনেকের কাছে বিস্ময়কর ঠেকাতেই পারে। তবে সেই কথিত গোলখরা কাটিয়েছেন এই নওরোজীয়ান ফুটবলার।

চলতি ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের অন্যতম প্রতিদ্বন্দ্বী আর্সেনালকে ৩-১ গোলে হারিয়েছে হালান্ডের দল ম্যানচেস্টার সিটি। এই ম্যাচে সিটির হয়ে শেষ গোলটি করেছেন হালান্ড। আর এই গোলের মধ্য দিয়েই চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ২৬ গোল করলেন হালান্ড।

আর সবমিলিয়ে চলতি মৌসুমে তার গোল সংখ্যা ৩২। লিগের সর্বোচ্চ গোলদাতা হালান্ড ম্যাচ শেষে বললেন, ‘সর্বশেষ গোলটাও করেছি ২০ মিনিট হয়ে গেছে, তাই আমার আরও পরিশ্রম করতে হবে।’
হালান্ড আরও বলেছেন, ‘এই মৌসুমের সেরা দল আর্সেনাল, এই বিষয়ে আমরা সবাই একমত। তাই আর্সেনালের বিপক্ষে খেলা এতটা সহজ ছিল না। কিন্তু দুর্দান্ত খেলে আমরা গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেয়েছি। সিটি লিগের চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়নদের মতোই পারফরম্যান্সই করেছে সিটি। এই জয়টা আমাদের জন্য খুবই ইতিবাচক। আমাদের এখন জয়ের ধারাটা বজায় রাখতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights